শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রশাসনের অভিযান, আলু বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

পাইকারি বাজারে প্রশাসনের অভিযান ও জরিমানার ভয়ে আলু বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন।

 

সংশ্লিষ্টরা জানান, নানা অজুহাতে হঠাৎ করেই দ্বিগুণ বেড়েছে আলুর দাম। এ নিয়ে সরকারের পক্ষ থেকে খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা দাম নির্ধারণ করে দেয়া হলেও তা আমলে নিচ্ছেন না ব্যবসায়ীরা।

 

পাইকারি ও খুচরা বাজারে বাড়তি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি। দাম নিয়ন্ত্রণে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও প্রশাসনের একাধিক টিম। তাই অভিযান ও জরিমানার প্রতিবাদে ব্যবসায়ীদের আলু বেচাকেনা বন্ধ রেখেছেন।

 

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলুর দাম পুনর্নির্ধারণের জন্য কোল্ড স্টোরেজের মালিকরা সরকারের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বৈঠক করবে। এ জন্য তারা আলু বিক্রি বন্ধ রেখেছেন। আজ বিকেল ৩টায় বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

কারওরান বাজারের পাইকারি আলু ব্যবসায়ী মো. হাফিজ বলেন, প্রতিদিন প্রশাসনের লোকজন অভিযানে এসে আমাদের বিরুদ্ধে জরিমানা করছে। অযথা জরিমানা দিয়ে ব্যবসা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই এখন থেকে কত পর্যন্ত এইভাবে অভিযান চলবে আমরা ব্যবসা করব না।

 

আজ পাইকারি বাজারে আলুর দাম ছিল ৪২ থেকে ৪৩ টাকা বলে জানান পাইকারি এ ব্যবসায়ী।

 

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, সরকারের নির্দেশনা বিভিন্ন জেলার আলুর গুদামের মালিক, পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের কার সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।

 

তিনি বলেন, ব্যবসা বন্ধ রাখার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বরং দাম স্থিতিশীল রাখতে তাদের বিভিন্ন নির্দেশনাসহ পরামর্শ দেয়া হয়েছে। আর যাদের জরিমানা করা হয়েছে তারা মূলত ক্রয় রশিদসহ আইন অনুযায়ী কাগজপত্র দেখাতে পারেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023