মেসিকে এত কম দামে কিনতে চায় ম্যান সিটি?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা, মেসি ও ম্যানচেস্টার সিটি নিয়ে জল্পনা-কল্পনা যেন থামছেই না। কিছুদিন আগেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মেসি। এরপর থেকেই তার সম্ভাব্য গন্তব্য হিসেবে ম্যাঞ্চেস্টার সিটির নাম উঠে আসে। এই ক্লাবেই আছেন মেসির গুরু পেপ গার্দিওলা। কিন্তু শেষ পর্যন্ত আইনী মারপ্যাঁচে মেসিকে এক মৌসুমের জন্য আটকে রেখেছে বার্সা। তবে বর্তমানে ক্লাবের সঙ্গে মেসির যে সম্পর্ক, তাতে মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়তে পারেন। আর মেসির জন্য নাকি এবার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে ম্যান সিটি।

 

ইংলিশ দৈনিক ‘ডেইলি স্টার’ দাবি করেছে, আসছে জানুয়ারিতেই নাকি সিটির পক্ষ থেকে মেসিকে কেনার জন্য প্রস্তাব পাঠানো হবে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, বার্সেলোনা অধিনায়ককে কিনতে নাকি মাত্র ১ কোটি ৫০ লাখ পাউন্ড দিতে চায় পেপ গার্দিওলার দল! ‘ডেইলি স্টার’ এর দাবি সত্য হলে অবাক করা ঘটনাই বটে! তবে সিটি এখানে একটা আইনের সুবিধা নিচ্ছে। তা হলো, জানুয়ারির দলবদলে মেসি চাইলেই যেকোনো দলের সঙ্গে আলোচনায় যেতে পারবেন। এবং এ নিয়ে বার্সা কোনো আপত্তি তুলতে পারবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023