শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

সন্ন্যাসী বেশে মেয়েকে ধর্ষণ করতো বাবা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

মেয়েকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর এলাকা থেকে শরীফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক জিসান এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

 

তি‌নি জানান, গ্রেপ্তার শরীফুলের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। কথিত সাধক শরীফুল সন্ন্যাসীর বেশ ধারণ করলে ২ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ সময় তার মেয়েও নাটোর দীঘাপাতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়। গত ঈদুল আজহার ৬ দিন পূর্বে শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে নাটোর বড়াইগ্রামে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সে মেয়েটির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ও আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি শরীফুল মেয়েকে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করে। এ সময় বাড়িতে কোন লোকজন এলে মেয়েটির সাথে কাউকে দেখা বা কথা বলতে দেয়া হতো না। এক পর্যায়ে মেয়েটি তার নানীর সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয় এবং মা ও নানী মেয়েটিকে উদ্ধার করে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর অভিযুক্ত আত্মগোপন করে।

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক জিসান আরো জানান, মঙ্গলবার মানিকগঞ্জ জেলা সিআইডি’র সহায়তায় শরীফুল ইসলাম গ্রেপ্তার করা হয়। শরীফুলের বিরুদ্ধে একই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে নাটোর জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023