কোহলিদের অগ্নিপরীক্ষা পরের ৪ ম্যাচ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক

সোমবার অসাধারণ এক সুযোগ হাতছড়া করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচটি জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত বিরাট কোহলির দল। উল্টো ৫৯ রানের পরাজয়ের টেবিলের দ্বিতীয় স্থান থেকে তিন নম্বরে নেমে গেছে তারা। বর্তমানে ৫ ম্যাচে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ৬ পয়েন্ট।

 

দলের হেড কোচ সাইমন ক্যাটিচের মতে, এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে ব্যাঙ্গালুরু, তাতে পরের চার ম্যাচেই ঠিক হয়ে যাবে তাদের ভাগ্য। আগামী ১০ অক্টোবর থেকে পরবর্তী আটদিনে চারটি ম্যাচ খেলবে ব্যাঙ্গালুরু। ক্যাটিচ মনে করছেন, এই চার ম্যাচে অগ্নিপরীক্ষাই দিতে হবে কোহলি-ডি ভিলিয়ার্সদের।

 

দিল্লির বিপক্ষে ম্যাচের পর নিজের খেলোয়াড়দের ক্যাটিচ বলেছে, ‘পরের ধাপে আটদিনের মধ্যে ৪ ম্যাচ খেলতে হবে আমাদের। এটা খুব কঠিন হতে চলেছে। এই ধাপেই আমরা হয়তো টুর্নামেন্টে অনেক এগিয়ে যাবো কিংবা একদম শেষ হয়ে যাবো। আমি সবসময় ইতিবাচক থাকতে চাই।’

 

সোমবারের ম্যাচটিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি। নিজেদের ইনিংসের ১২ ওভার শেষে ৯০ রান করতে পেরেছিল তারা। সেখান থেকে মার্কাস স্টয়নিস ও রিশাভ পান্তের ব্যাটে শেষের ৮ ওভারে আরও ১০৬ রান যোগ করে তারা। যা জয়ের জন্য অনেক বেশিই প্রমাণিত হয় কারণ ব্যাঙ্গালুরুর ইনিংস থামে ১৩৯ রানে।

 

এই ম্যাচের ব্যাপারে ক্যাটিচ বলেছেন, ‘শুরুতেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ ওদের দিয়ে দেই। এরপর আর ঘুরে দাঁড়াতে পারিনি। পাওয়ার প্লে’তে আমরা ভালো শুরু করেছিলাম। এরপর শুধু ওদের পেছনেই ছুটে গেছি। মাঝের ওভারগুলোতে লাগাম টেনে ধরা হয়েছিল কিন্তু ইনিংসের শেষদিকে ওরা অনেক এগিয়ে যায়।’

 

‘আমরা অনেক রান বোনাস দিয়েছি, ক্যাচ মিস করেছি, যেসব কারণে অন্তত ১৫-২০ রান বেশি হয়েছে। দিল্লি আমাদের কোনো সুযোগই। তারা সুনিয়ন্ত্রিত ম্যাচ খেলেছে এবং কন্ডিশনের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছে। এসব মাঠের ছোট ও বড় সীমানার সঙ্গে আরও ভালো মাঠে নিজেদের উপস্থাপন করতে হবে।’

 

এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে তিনটি জিতেছে ব্যাঙ্গালুরু। আগামী ১০ অক্টোবর (শনিবার) চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অগ্নিপরীক্ষা। যা শেষ হবে ১৭ অক্টোবর রাজস্থান রয়্যালসের ম্যাচের মধ্য দিয়ে। মাঝে ১২ তারিখ কলকাতা নাইট রাইডার্স ও ১৫ তারিখ কিংস এলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে কোহলি বাহিনী।

 

দিল্লির বিপক্ষে হারলেও সামনের ম্যাচগুলোর ব্যাপারে আশাবাদী ব্যাঙ্গালুরু অধিনায়ক। তিনি বলেছেন, ‘এখনই ঘুরে দাঁড়ানোর উপযুক্ত সময়। আমাদের এখন দেখে হবে কোথায় কোথায় উন্নতি করা যায়। আমরা যদি একটা ধারা পেয়ে যাই, তাহলে অনেক দলের চেয়েই এগিয়ে থাকতে পারব। তাই এখন পরের ম্যাচের দিকে তাকাতে হবে। আমার এখনও মনে হয় যে দল ঠিক পথেই আছে এবং শনিবার ঘুরে দাঁড়াবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023