শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দ্বিতীয় দিনের মত শাহবাগে আন্দোলনকারীরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। বৃষ্টি উপেক্ষা করেও ধীরে ধীরে শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।

 

মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১টা থেকে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে তাদের গণজমায়েত হওয়ার কথা ছিলো, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা দেরি হচ্ছে ধর্ষণবিরোধী গণজমায়েত।

 

তবে এরইমধ্যে অনেকেই এসেছেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায়। গণমাধ্যমকে তিনি বলেন, বৃষ্টির কারণে আমাদের কর্মীদের পৌঁছাতে একটু দেরি হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই জমায়েত শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করব।

 

এরপর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করবেন আন্দোলনকারীরা।

 

বিবস্ত্র করে নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে শাহবাগে মোড়ে অবস্থান নিতে শুরু করে ছাত্র ইউনিয়নের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ‘পৃথিবীর সব জায়গায় ধর্ষণ হয়’ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা। এর পাশাপাশি দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023