শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জরুরি বৈঠকে জাতিসংঘ
আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে নিহত বেড়ে ৮১
রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যকার যুদ্ধ অব্যহত রয়েছে। যুদ্ধে সোমবার রাত পর্যন্ত ৮১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নাগোর্নো-কারাবাখ কর্তৃপক্ষ। বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে শুরু হওয়া যুদ্ধ নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর বিবিসির।

 

 

যুদ্ধের প্রথম দিনে ২৮ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। দ্বিতীয় নতুন করে নিহতের সংখ্যা ২৭ জন বলে জানায় কারাবাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার রাতে আরও নতুন করে ২৬ জন নিহত হয়েছেন বলে জানানো হয়। মঙ্গলবার রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জার্মানি ও ফ্রান্স এই বৈঠকের অনুরোধ জানালেও এতে সমর্থন রয়েছে ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য দেশ বেলজিয়াম, যুক্তরাজ্য ও এস্তোনিয়ার।

 

উল্লেখ্য, ১৯৮০-এর দশকের শেষদিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023