ক্ষমা করে দিও: বিদায়ের মুহূর্তে অ্যাটর্নি জেনারেলকে স্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রবল কান্নার মাঝে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বিদায় জানিয়েছেন স্ত্রী বিনতা মাহবুব। বিদায়ের মুহূর্তে তিনি লাশবাহী গাড়ি ধরে বারবার বলতে থাকেন, ‘ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও তুমি। আমাকে ক্ষমা করে দিও।’ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে অ্যাটর্নি জেনারেলের সরকারি বাসভবনে এই শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিনতা মাহবুব স্বামীর জন্য দোয়া পড়তে থাকেন।

 

সকাল ১০টা ৪০ মিনিটে মাহবুবে আলমের মরদেহ নিয়ে তার বাসা থেকে লাশবাহী ফ্রিজিং গাড়ি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের উদ্দেশে রওনা হয়। এ সময় বিনতা মাহবুব গাড়ির কাছে দৌঁড়ে আসেন। তিনি গাড়ি ধরে বারবার ক্ষমা চাইতে থাকেন। পরে স্বজনরা এসে বিনতা মাহবুবকে বাসার দিকে টেনে নিয়ে যান।

 

সেন্ট্রাল হাসপাতালের লাশবাহী গাড়িটি নিয়ে পুলিশ ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকে। তখন স্বজনদের ছেড়ে পুনরায় লাশবাহী গাড়ির দিকে ছুটে আসতে থাকেন মাহবুবে আলমের স্ত্রী। স্বজনরা তাকে সরিয়ে নিয়ে যান এবং অ্যাটর্নি জেনারেলের মাগফিরাত কামনা করে দোয়া চাইতে বলেন।

 

প্রসঙ্গত, জ্বর ও গলা ব্যথা নিয়ে ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। ওই দিনই করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। ১৯ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তিনি মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023