শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

বরিশালের গৌরনদী উপজেলার নওপাড়া গ্রামে মাত্র আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী রেশমা আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

 

এ ঘটনায় রোববার সকাল ৯টায় নিহতের শাশুড়ি প্রিয়া ঝর্ণা খানমকে আটক এবং ওই বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত রেশমা উপজেলার কটকস্থল গ্রামের আবু ফকিরের মেয়ে এবং তার ঘরে ১৮ মাসের শিশু সন্তান রয়েছে। ঘটনার পর পালিয়েছে নিহতের স্বামী নয়ন শিকদার, শ্বশুড় আব্দুর রাজ্জাক শিকদার এবং দুই দেবর।

 

দুপুরে মরদেহের ময়না তদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় থানা পুলিশ। মাদকাসক্ত স্বামী নয়ন শিকদার কিল ঘুষি মারার পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

 

নিহতের ভাই রাসেল ফকির জানান, তিন বছর পূর্বে নয়নের সাথে রেশমার সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় নয়নকে ৩ ভরি স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল যৌতুক দেয়া হয়। বিয়ের এক বছর পর নয়ন পান বরজ দেয়ার জন্য এক লাখ টাকা যৌতুক দাবি করলেও তা দেয়া হয়। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ধার দেনা পরিশোধ করার জন্য নয়ন রেশমার কাছে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করে। দাবীকৃত যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে নয়ন ও শ্বশুরবাড়ির লোকজন গত ৫ দিন পূর্বে রেশমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।

 

শনিবার বিকালে নয়ন ও তার এক বন্ধু বাড়িতে এসে রেশমা ও ১৮ মাসের শিশু হাফিজ শিকদারকে নিয়ে যায়। স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি ওই আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে শনিবার রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে। রাত দেড়টার দিকে এক প্রতিবেশী মোবাইল ফোনে রেশমার মারা যাওয়ার খবর দেয়। রোববার ভোরে ওই বাড়িতে গিয়ে রেশমার মরদেহ ঘরের খাটের ওপর দেখতে পাই। এ সময় ওই বাড়িতে কোন লোকজন ছিল না।

 

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে ওই বাড়ি থেকে রেশমার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে মারধরের পর শ্বাসরোধ করে রেশমাকে হত্যা করা হয়েছে। নিহত রেশমার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের বাবা আবু ফকির বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

 

ওসি আরো জানান, কয়েকমাস আগে মাদক সেবনের সময় নয়ন শিকদার থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।

 

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিদ্যুতের তার ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023