শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নারায়ণগঞ্জে একই স্থানে ২ গ্রুপের গণজমায়েত ডাকায় ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নারায়ণগঞ্জে একই স্থানে হেফাজত ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাত গণজমায়েত ডাকায় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপানে এ নির্দেশ জারি করা হয়ে।  এর আগে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন উভয় পক্ষকে জানান, রবিবার কোনও ধরনের সমাবেশ বা গণজমায়েত হবে না।

 

বিষয়টি নিশ্চিত করে আজ রবিবার সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারার জন্য বলা হয়েছে। দু’টি গ্রুপ একই স্থানে গনজমায়েতের ডাক দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার সকালে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে শনিবার রাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওলামা পরিষদ ও হেফাজাত নেতৃবৃন্দসহ আহলে সুন্নত ওয়াল জামাতের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষকে জানিয়ে দেওয়া হয়ে কোনও ধরনের জমায়েত ও উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। সেই সঙ্গে উস্কানিও চলবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023