শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কারওয়ান বাজারে সকাল থেকে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। প্রায় পাঁচ শতাধিক সৌদি প্রবাসী বিক্ষোভে অংশ নিয়েছেন। সকাল ৮টা থেকে তারা বিক্ষোভ করছেন।

 

আন্দোলনকারীরা দাবি জানিয়ে বলছেন, সৌদি এয়ারলাইন্সের ১৫ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি এবং ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইট চালু হচ্ছে না।

 

সৌদি এয়ারলাইন্সের সঙ্গে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করার জন্য বলেছিল বাংলাদেশ সিভিল এভিয়েশন। তবে সৌদি এয়ারলাইন্স বলেছে, আপাতত তারা একাই ফ্লাইট চালু করতে চায়। কিন্তু তা সিভিল এভিয়েশন মানতে রাজি নয়। এ রকম পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করে দিয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

তারা দাবি করছেন, ইতোমধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আরও অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে যাবে। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেন সৌদিতে যেতে পারেন, তাই আপাতত সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালু করতে হবে দ্রুত।

 

তারা বলছেন, সৌদি এয়ারলাইন্স চালু হলে ১০ দিনের মধ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে যাওয়া সম্ভব। ভিসা ও আকামার মেয়াদ যেন সৌদি সরকার বাড়ায় তার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করারও আহ্বান জানান তারা।

 

সরেজমিনে দেখা যায়, সোনারগাঁও হোটেলের গেট বন্ধ করে রাখা হয়েছে। প্রবাসীদের একটা অংশ গেটের সামনে অবস্থান করছেন। প্রবাসীদের পাশাপাশি পুলিশও শক্ত অবস্থান নিয়েছে। ফলে প্রবাসীরা মূল রাস্তা থেকে সরে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। প্রবাসীদের রাস্তা থেকে সরিয়ে দেয়ায় যানচালাচল অব্যাহত রয়েছে।

 

গতকাল সোমবারও কারওয়ান বাজারে প্রবাসীরা বিক্ষোভ করেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023