শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

লাদাখ সীমান্তের পাশে তিনটি নতুন রানওয়ে তৈরি করছে চীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চীন অন্তত তিনটি নতুন রানওয়ে তৈরি করছে বলে সামরিক সূত্রে জানা গেছে। অন্যদিকে ভারতীয় সেনা উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে আরও কমান্ডো বাহিনী লাদাখে পাঠাচ্ছে বলেও নামপ্রকাশে অনিচ্ছুক এক সেনা অফিসার জানিয়েছেন।

 

 

আনন্দবাজারের খবরে সেনা সূত্রের বরাতে বলা হয়েছে, চীনের হোটান বায়ুসেনা ঘাঁটির কাছে অন্তত তিনটি রানওয়ে তৈরি করা হচ্ছে। সেখানে একটি বড় অস্ত্রশস্ত্রের ঘাঁটিও তৈরি করছে চীনা সেনা। কারাকোরাম গিরিপথ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত হোটান ঘাঁটি। সেখান থেকে লাদাখের প্যাংগং সো-র ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব ৩০০ কিলোমিটার।

 

এক সেনা অফিসার বলেন, ‘চীনের সঙ্গে সেনার ব্রিগেডিয়ার স্তরে আলোচনা প্রায় ব্যর্থ। চীনা সেনা দখল করা এলাকা ছাড়তে রাজি নয়। বরং গত সপ্তাহে আমরা যে এলাকা দখল করেছি তা ছেড়ে যেতে আমাদের চাপ দিচ্ছে চীন। আমাদের ধারণা, আলোচনার আড়ালে চীন আসলে দ্রুত নির্মাণকার্য চালাচ্ছে।’

 

সেনা সূত্রের খবর, উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে কমান্ডো বাহিনীর চারটি ইউনিট লাদাখে পাঠাচ্ছে ভারতীয় সেনা। তাদের মধ্যে প্যারা কমান্ডোর ইউনিটও রয়েছে। লাদাখের রাজনীতিক সাজ্জাদ হুসেন কার্গিলের মতে, ‘কোভিড আর সীমান্তে উত্তেজনার ফলে দু’মুখো চাপে পড়েছেন লাদাখবাসী। প্রতিদিনই সীমান্তে নতুন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। নয়াদিল্লির উচিত কূটনৈতিক পথে দ্রুত উত্তেজনা কমানোর চেষ্টা করা।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023