শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ঝগড়ার সময় স্ত্রী-সন্তানকে খুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও তিন বছরের সন্তানকে হত্যা করেছেন হারুন অর রশীদ পলাশ নামে এক ব্যক্তি। ঘটনার পর ঘাতক পলাশকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২৬ আগস্ট) ভোরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

গুনারীতলা ইউনিয়ন পরিষদ সদস্য আকবার আলী জানান, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী হারুন অর রশীদ পলাশের সঙ্গে স্ত্রী শিখার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে ভারী কিছু দিয়ে আঘাত করলে শিশু তৌফিক ও তার মা শিখার মৃত্যু হয়।

 

পলাশ চর গোপালপুর গ্রামের ফজলু মেম্বরের ছেলে। ঘটনার পর বুধবার সকালে পলাশকে আটক করেছে পুলিশ।

 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023