শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে শীতার্ত, অসহায়, দুঃস্থ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। একই সাথে ছাগল ও ভেড়ার প্রাণঘাতী পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে পিপিআর টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে পৃথক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঢেউটিন ও অর্থের চেক তুলে দেন এবং টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
উপস্থিত বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুনর্বাসনের পাশাপাশি প্রান্তিক খামারিদের গবাদিপশুর সুরক্ষায় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা, আব্দুল হান্নান। থানা অফিসার ইনচার্জ, শাহিনুজ্জামান শাহীন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ড. মাহবুব হাসান চৌধুরী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,জহিরুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা, শাখাওয়াত হোসেন। উপজেলা বিএনপির সভাপতি, এস. এম. তাজুল ইসলাম। উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী, খালিদ হাসান আরমান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুল করিম।
এছাড়াও এম. আবু তাহের, সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, যুবদল নেতা মাহদী হাসান তমাল, আবু শাহিন এবং ছাত্রদল নেতা মীর মুন ও আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।