শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং আড়িয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস ঊর্মি, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহসীন আলী, ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল, আব্দুল বাসেদ রঞ্জু ও আলমগীর হোসেনসহ ইউপি সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা।
কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ করা হয়। এ সময় জনসাধারণকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023