শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মুক্তজমিন ডিজিটাল ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৬ আগস্ট শীর্ষনিউজ ডটকম এ সংক্রান্ত এক আগাম প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির ভারপ্রাপ্ত মহাসচিব করা হবে সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে।

পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার (বর্তামানে রাষ্ট্রপতি) পর অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব রুহুল কবির রিজভীই পেয়েছেন। অর্থাৎ শীর্ষনিউজ ডটকমের আগাম প্রতিবেদনের তথ্য সত্য হলো।

এদিকে, আজ বিএনপির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023