এম. এ. করিম
বগুড়ার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। শুক্রবার (৭ই আগস্ট ) ভোরে ঢাকা থেকে নওগাঁগামী “শাহ ফতেহ আলী” পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টিনের বারান্দায় ঘুমিয়ে থাকা শ্রমিক ও দিনমজুরদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ২০ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। বর্তমানে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। ১৪ জনকে ক্যাজুয়ালটি বিভাগে ও ২ জনকে সার্জারি বিভাগে ভর্তির পরামর্শ দেন। আহত ব্যক্তিদের মধ্যে ৩ থেকে ৪ জনের অবস্থা আশঙ্কা জনক। বর্তমানে ২ জনের মৃতদেহ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে, ১ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয। মৃত্যু ব্যক্তিরা হলেন, মোঃ নুর আলম (৪৫), পিতা: মৃত ফয়জার রহমান, সাং: বইলগ্রাম, গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। অজ্ঞাতনামাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
গুরুতর আহত ব্যক্তিরা হলেন, মোঃ বাহাদুর (৪৫), পিতাঃ মৃত নাসিম উদ্দিন, গ্রাম: বাগদা বাজার নামাপাড়া,গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা। মোঃ মোজাহারুল (৪৫), পিতা মনছের আলী, গ্রাম জামালপুর, সাপাহার, জেলা: নওগাঁ। মোঃ আমিন (৩৮), পিতা: মৃত কলিম উদ্দিন, এরুলিয়া বানদিঘি, বগুড়া সদর। মোঃ রহিম উদ্দিন (৬০), পিতা: অজ্ঞাত, সুন্দরগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ জনাব আলী (৬৫), পিতা মৃত আব্দুল খালেক, সাং রূহের পার, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম। মোঃ দুলাল (৫৫), পিতা: মৃত মহের উদ্দিন, গ্রাম: দুগলগাছি, থানা: পার্বতীপুর, জেলা: দিনাজপুর। মোঃ সাঈদ (৫১), পিতা: অজ্ঞাত, সং: এনায়েতপুর মোস্তাহার, থানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ ছবশের আলী (৫০), পিতা: অজ্ঞাত, সং: এনায়েতপুর মোস্তাহার, থানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ মমতাজ আলী (৪৭), পিতা: নুরুজ্জামান, গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধ। মোঃ রফিকুল ইসলাম (৬৫), পিতা: মৃত বছির উদ্দিন, সাং: এরুলিয়া, বগুড়া সদর। মোঃ তাজিমুল (৪৭), পিতা: মৃত গোলাপ শাহ, সাং: দুগোলগাছি জয়পুরপাড়া, থানা: পার্বতীপুর, জেলা দিনাজপুর। মোঃ সাজু মিয়া (৫৭), পিতা: মৃত আইনুদ্দিন, সাং খামারপাড়া হরিপুর, থানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ বাদশা (৪৮), পিতা: অজ্ঞাত, গ্রাম: এনায়েতপুর কামদিয়া, গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ নূরুন্নবী (৩৮) পিতা: মোকাব্বর, গ্রাম: এনায়েতপুর কামদিয়া, গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ শাহিদ (৪০), পিতা: মোঃ সিদ্দিক, গ্রাম: এনায়েতপুর কামদিয়া, উপজেলা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ আবু হুরায়রা (২৪), পিতা: মোঃ নুর নবী, গ্রাম: এনায়েতপুর কামদিয়া, গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ আমিরুল (৪০), পিতা: অজ্ঞাত, গ্রাম: এনায়েতপুর কামদিয়া, গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং বাসটি উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।