শিরোনাম :
শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত এক নজরে ইংল্যান্ড ম্যাচে মেসিদের যত রেকর্ড তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থান এর দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে বগুড়া প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়া এর উদ্যোগে আলোচনা সভা বুধবার (৫ আগস্ট) বিকেলে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এর সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ- সভাপতি মির্জা সেলিম রেজা, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম ভান্ডালী প্রমুখ।

এর আগে সভার শুরুতে কোরআন তেলোওয়াত করেন বগুড়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভার আগে সকালে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023