শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
স্টাফ রিপোর্টার
বগুড়ার দুপচাঁচিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ বড় ভাই গুরুতর আহত হয়েছেন। মাথায় প্রচন্ড আঘাতে রক্তক্ষরণের কারনে ঘটনার পর থেকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হামলাকারীর ভাতিজা।
জানাগেছে, দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা রফিক আকন্দ (৬৮) এর সাথে ছোট ভাই আব্দুল করিম আকন্দের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল করিম ২০-২৫জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ভাতিজা সম্রাট আকন্দের (৪১) ওপর হামলা করে। হামলায় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান সম্রাট আকন্দ। ছেলেকে বাঁচাতে বাবা রফিক আকন্দ (৬৮) এবং মা জোসনা বেগম (৬২) এগিয়ে গেলে তাদেরকেও বেদম মারপিট করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশি লোকজন ছুটে এসে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৩জনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুরুতর আহত সম্রাটের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ জানান, হামলার সময় স্বামী ও শ্বশুর-শাশুড়ীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারতে উদ্যত হয় সন্ত্রাসীরা। মোবাইলে হামলার ছবি তোলার সময় সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি অভিযোগ করেন, করিম আকন্দের ছোট ভাই কবির আকন্দ বড় ভাই-ভাবী ও ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের ভাড়া করে এনে হামলা করেছে। হামলার পর থেকে তার স্বামী অজ্ঞান রয়েছেন বলে তিনি জানান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, তিনি এখনো কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023