শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
​শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাদকের আঁতুড়ঘর হিসেবে পরিচিত মাচইল গ্রামে অভিযান চালিয়ে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
​বৃহস্পতিবার (১১ জুন) শিবগঞ্জ থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী দলে ছিলেন সাব-ইন্সপেক্টর (এসআই) জাফর, এসআই মনজয় কুমার এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) এরশাদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত যুবকের নাম শ্রী মানিক চন্দ্র (২৫)। সে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা রাজবংশী পাড়া গ্রামের শ্রী যাদু চন্দ্রের পুত্র। স্থানীয়রা জানান, মাচইল গ্রামটি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সেবনের নিরাপদ রুট হিসেবে পরিচিত। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023