শিরোনাম :

বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ভাষা সৈনিক ডা. মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১০ জুন) দুপুরে শহরে নারুলী নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারনে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মময় জীবনে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে মারা যান।

ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সু-পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে রাজনীতি ও সমাজসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডা. মকবুল হোসেন ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

মেয়াদ শেষে ২০২২ সালে আবারো প্রশাসকের দায়িত্ব প্রাপ্ত হন। পরে নির্বাচনে তিনি পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি জেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় জেলায় অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। তিনি একজন সৎ আদর্শবান ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা নামাজ বুধ্বার বাদ এশা নারুলী মধ্যপাড়া রেল লাইন সংলগ্ন বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নারুলী কবরস্থানে দাফন করা হয়। তার একমাত্র ছেলে মেহেদী হাসান রঞ্জন বাংলাদেশ ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক হিসেবে কর্মরতআছেন। ডা: মকবুল হোসেন’র মৃত্যুতে সিপিবি বগুড়া জেলা কমিটি বিবৃতিতে শোক জানিয়েছে। তারা হলেন, বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুল ফরিদ, সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023