শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলাতে পবিত্র ঈদুল আজহার দিনে পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী রুবেল মণ্ডলকে (৩০) আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিমি বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের স্ত্রী।

নিহত গৃহবধূর নাম মিমি বেগম (২৩) এর সাথে কয়েক বছর আগে তাঁর সঙ্গে রুবেল মিয়ার বিয়ে হয়। তাদের ২ বছরের একটি শিশুসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঈদের জামাত থেকে ফিরে স্ত্রীর সঙ্গে রুবেল মিয়ার ঝগড়া বাধে। একপর্যায়ে রুবেল মিয়া ধারালো অস্ত্র দিয়ে মিমি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মিমি বেগম মারা যান। পরে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এলাকাবাসী অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মিমি বেগমের মা গোলেজা বেগম বলেন, বেশ কিছু দিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে মিমির সঙ্গে স্বামী রুবেল মিয়ার দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে ঈদের জামাত থেকে ফিরে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে কুড়াল দিয়ে কুপিয়ে রুবেল মিয়া তাঁর মেয়ে মিমিকে কুপিয়ে হত্যা করেছে।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করে। একই সঙ্গে অভিযুক্ত স্বামী রুবেল মণ্ডলকে আটক করা হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান বলেন, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৃত কারণ জানতে আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023