শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়ায় তিনদিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে তিন দিন ব্যাপী বগুড়া জেলার সাংবাদিকদের এ আই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ এর উদ্বোধন হয়েছে।  বৃহস্পতিবার (২১ মে) সকালে লটারি ক্লাব অব বগুড়া মিলনায়তনে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এ আই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। আরো বক্তব্য রাখেন দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজ্জাম্মেল হক লালু,  সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, তাওসিফ আকবর। তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করে। কর্মশালায় অংশগ্রহণকারীদের এআই কি এবং সাংবাদিকতায় এআই এর ব্যবহার, এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি, সাইবার সিকিউরিটি, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিকতা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এ আই টুলস পরিচিতি, এআই তৈরি ছবি ও ভিডিও শনাক্ত, ফ্যাক্ট চেকিং ধারনা ও এর প্রয়োজনীয়তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য- গুজব প্রচারের প্রবণতা, ফ্যাক্ট চেকিং : ছবি ও ভিডিও যাচাই, ফ্যাক্ট চেকিং এআই ও ডিপফেক সহ বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023