শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

প্রতিটি নাগরিক বাংলাদেশের পরিবর্তন প্রত্যাশা করে,তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে: তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি নাগরিক বাংলাদেশের ভালো পরিবর্তন প্রত্যাশা করে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। ৫ আগস্টের পর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, গণতন্ত্রের ভীতকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা সম্ভব।

রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, যত সংস্কার নিয়ে কথা হচ্ছে, আড়াই বছর আগে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপিই সেসব জাতির কাছে উপস্থাপন করেছিল। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে সঙ্গে নিয়েই ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করায় তার সন্তান হিসেবে দেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান তারেক রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023