শিরোনাম :
বগুড়ায় বাস দুর্ঘটনায় জামায়াতের শোক কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’ বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল নন্দীগ্রামের স্কুলছাত্রের বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত :আহত ১৪ শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত,এই খবর শুনে ট্রাম্প যা বললেন..

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন যে তিনি তথ্য পেয়েছেন যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে পারে। এই আবহে তিনি বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি শুনেছি, কিন্তু আমি জানি না এটি সত্য কিনা। যদি তাই হয়, এটি একটি ভালো পদক্ষেপ। দেখা যাক এরপর কী হয়।’ এর আগে রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার জন্য ভারতের কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতের ওপর বাড়তি জরিমানা চাপানোর হুঁশিয়ারিও দেওয়া হয় আমেরিকার তরফ থেকে। এই নিয়ে ট্রাম্প বলেন, ‘বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করা দেশগুলির মধ্যে অন্যতম ভারত। তাদের একগুঁয়ে বাণিজ্য বিধিনিষেধ রয়েছে। অথচ তারা রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনছেন। এটা গ্রহণযোগ্য নয়।’ 

রাশিয়া থেকে তেল কেনা কমেছে? ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। গত দুই বছর ধরে তারা সমুদ্রপথে রাশিয়ার থেকে তেল কিনছে। এ কারণে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়েছে বলে অভিযোগ আমেরিকার। এরই মাঝে রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগারগুলো গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে নতুন কোনো তেল কেনেনি। তবে এটি কৌশলগত পরিবর্তন নাকি সাময়িক, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার ভারতের অবস্থান স্পষ্ট করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক স্থিতিশীল এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব কৌশলগত। এদিকে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক বিশ্বাস এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে। চ্যালেঞ্জের মুখেও আমরা এই সম্পর্ককে মজবুত রেখেছি।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023