শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়ার নন্দীগ্রামে গরুসহ চোর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ এক চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চোর সাবু মিয়া (৫০) জয়পুরহাট সদর উপজেলার কুশলিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। মঙ্গলবার (২৯ জুলাই) জয়পুরহাট জেলার পাঁচবিবি গরুর হাটে অভিযান চালিয়ে একটি চোরাই গরু উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সুত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের লাল মিয়া ও তার শ্যালক আব্দুস সামাদের ৫টি গরু গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। পরদিন তাদের চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধারের জন্য নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মাঠে নামে নন্দীগ্রাম থানা পুলিশ। অবশেষে মঙ্গলবার (২৯ জুলাই) জয়পুরহাট জেলার পাঁচবিবি গরুর হাটে অভিযান চালিয়ে একটি চোরাই গরু উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়ে থানার একটি চৌকস টিম নিয়ে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি গরুর হাট থেকে চোরাই গরু উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি গরুগুলো উদ্ধারের ও অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023