শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ইরাকে শপিং মলে আগুনে প্রাণহানি বেড়ে ৬০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট: ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এ দুর্ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির পূর্বাঞ্চলের কুত শহরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।ওয়াসিত প্রদেশের গর্ভনর জানান, নিহতদের মধ্যে ৫৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে একজনের শরীর এতোটাই দগ্ধ হয়ে গেছে যে, ডিএনএ টেস্ট করতে হবে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচ তলা একটি ভবনে দাউদাউ করে জ্বলছে আগুন। তা নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস।প্রাথমিক তদন্তে বলা হয়েছে, প্রথমতলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

তবে গভর্নর জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে তদন্তের প্রাথমিক ফলাফল। ভবনের মালিক এবং মলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। চালু হওয়ার মাত্র ৫ দিনের মাথায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো শপিংমলটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023