শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় দাদী ও ভাবিকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় স্কুলছাত্রীর দাদী ও ভাবিকে হত্যার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাত করা হয়েছে ওই স্কুলছাত্রীকেও। বুধবার (১৬ জুলাই) রাতে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বন্যাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো একই এলাকার যুবক সৈকত। বন্যা তা প্রত্যাখ্যান করায় স্কুল যাতায়াতের পথে তাকে উত্যক্ত করতো সে।

এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হয় এলাকায়। এরই জেরে রাত সাড়ে ৮টার দিকে ঐ স্কুলছাত্রীর বাসায় ঢুকে বন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। তাকে বাঁচাতে দাদী লাইলী বেওয়া ও ভাবি হাবিবা ইয়াসমিন এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023