শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আল জাজিরা জানিয়েছে তেহরানে অবস্থিত আইআরআইবি এর কার্যালয়ে বোমা ফেলেছে দখলদাররা। হামলার সময় সেখানে সরাসরি সংবাদ সম্প্রচার হচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে হামলার মুহূর্তটি স্পষ্টভাবে দেখা গেছে। আম্মান, জর্ডান থেকে আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ জানাচ্ছেন, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা তাদের ইরানের বিরুদ্ধে উত্তেজনাকর কৌশলগত পরিকল্পনার অংশ।

নুর ওদেহ বলেন, এটাই প্রথম নয় যে ইসরাইল কোনো গণমাধ্যম সংস্থার উপর হামলা চালিয়েছে। অতীতেও আমরা লেবাননে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-মানার টিভিতে হামলা দেখেছি। ইসরাইল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালানোর সময় এবং তার আগেও, বহুবার স্থানীয় গণমাধ্যমের সদরদপ্তর ধ্বংস করেছে। সেগুলোকে তারা তাদের দখলদারিত্বের বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে। নুর ওদেহ বলেন, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে এই সর্বশেষ হামলা আসলে ইসরাইলের একটি ধারাবাহিক এবং পরিকল্পিত উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ— যার লক্ষ্য ইরানের প্রতিরক্ষা এবং মনস্তাত্ত্বিক কাঠামো দুর্বল করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023