শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যেখানেই আ.লীগ দেখবে সেখানেই প্রতিহত করতে হবে: সারজিস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। আগামীর বাংলাদেশে এই খুনি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে যেখানেই দেখবে, সেখানেই ছাত্র-জনতা প্রতিহত করবে।  বুধবার (৩০ এপ্রিল) বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। 

সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক যুথি অরণ্য প্রীতি। আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বিগত ১৭ বছরে বগুড়ায় উন্নয়ন না হওয়ায় আওয়ামী লীগকে দায়ী করে সারজিস আলম বলেন, ‘এই দল বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে।

এখানে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল, সেটি বন্ধ করে দেয়া হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি সরিয়ে নেয়া হয়েছে। বগুড়ার নাম শুনলেই চাকরি ও পদোন্নতি আটকে দেয়া হয়েছে।’ তিনি বগুড়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ এবং বগুড়া বিমানবন্দর চালুর দাবি জানান।

এদিকে পূর্বঘোষিত ওই কর্মসূচির সময় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর একাংশ সেখানে উপস্থিত হলে বাকবিতণ্ডা, হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক এনসিপি কর্মীর পাঞ্জাবি ছিঁড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেন। পরে এনসিপি কর্মীরা একজোট হয়ে বিরোধী তরুণদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন। সারজিস আলমের বক্তব্য শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল সাতমাথা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023