শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট :  ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।  আজ রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ তথ্য জানানো হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও  ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের  সভাপতিত্বে এ বৈঠক হয়।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। দিনটি শুরু হয় ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। বিভিন্ন ঈদগাহে সে জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ।

পবিত্র ঈদুল ফিতরে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।  সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয় ও সকাল ১০টায় হবে চতুর্থ জামাত।  পঞ্চম ও সবশেষ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ রোববার ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জায়গায়ও আজ ঈদ উদ্‌যাপন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023