শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ঈদের তারিখ নিয়ে যা জানাল আন্তর্জাতিক সংস্থা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : বাংলাদেশ ও ভারতে ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশে কবে ঈদ হবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। রোববার সন্ধ্যার পর চাঁদ দেখে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে এর আগেই বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে ঈদুল ফিতর হবে আগামী সোমবার (৩১ মার্চ)। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।

সংস্থাটি দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে। এক্সে-এর অফিসিয়াল পেজে পৃথক পোস্টে বলা হয়েছে, ভারতে ও পাকিস্তানে ঈদুল ফিতর সোমবার (৩১ মার্চ) হবে বলে আশা করা হচ্ছে। আজ সেখানে রমজানের ২৮তম দিন। আগামীকাল রোববার অর্ধচন্দ্র খালি চোখে দেখা যাবে।

এদিকে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের দিন এখনও নির্ধারিত হয়নি। দেশগুলোতে শনিবার রাতে অনুসন্ধান চালাবে সংশ্লিষ্ট সংস্থা। জনসাধারণকেও চাঁদ দেখতে আহ্বান জানানো হয়েছে। এর আগে পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির তথ্যমতে, দেশ দু’টিতে ঈদ হবে আগামী সোমবার অর্থাৎ ৩১ মার্চ। এর আগে অস্ট্রেলিয়াও আগামী সোমবার (৩১ মার্চ) ঈদের দিন ঘোষণা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023