শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকবে জাতিসংঘ : অ্যান্তোনিও গুতেরেস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে যে সংস্কার চলছে তা সবক্ষেত্রে দেখার প্রত্যাশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকতে পেরে উজ্জ্বীবিত বলেও জানান তিনি। আজ শনিবার সকালে ঢাকায় নতুন জাতিসংঘ ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন গুতেরেস।
রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। বলেন, জাতিসংঘ বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করতে সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, সেই উদার উদ্যোগকে সম্পূর্ণভাবে সমর্থন করা উচিত বিশ্ব সম্পদায়ের। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলেও জানান গুতেরেস।এ সময় তিনি বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। পাশাপাশি সেখানে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023