শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়ায় যুবলীগের সাবেক নেতা মতিন সরকারের ১৩ বছরের জেল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : বগুড়া শহর যুবলীগের সাবেক নেতা ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পরিবহন শ্রমিক নেতা আব্দুল মতিন সরকারের ১৩ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার দায়ের করা মামলার দু’টি ধারায় তাকে এই দন্ডাদেশ প্রদান করা হয়।
সূত্রের খবর, মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে বগুড়ার স্পোশাল জজ মো. শহিদুল্লাহ এই রায় দেন। রায়ের একটি ধারায় তিন বছর ও অপর ধারায় ১০ বছরের কারাদন্ড এবং দুই কোটি ২৮ লক্ষাধিক টাকা জরিমানা তা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভুত দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। মতিন সরকার পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মতিন সরকার বগুড়ার চকসূত্রাপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023