শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে রাজপথ মুখরিত করে মাহে রমজানকে স্বাগত জানিয়ে নন্দীগ্রামে জামায়াতের মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

আব্দুল আলীম,নন্দীগ্রাম(বগুড়া) থেকে : বগুড়ার নন্দীগ্রামে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২৮ফেব্রুয়ারি) শুক্রবার বাদ আছর নন্দীগ্রাম কেন্দ্রীয় কলেজ মসজিদ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি। বিক্ষোভ মিছিলে সকল ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখা আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীমের সঞ্চালনায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা সভাপতি মোঃ মুনজুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম রাব্বানী, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী, পৌর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা কর্মপরিষদের সদস্য আব্দুল মালেক, ফজলুর রহমান, জাহিদুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম , উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আঃ মোমিন, সেক্রেটারি মুনিরুল ইসলাম মোমিন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, সেক্রেটারি আফিফ হাসান, পৌর যুব বিভাগের সভাপতি রাকিব হাসান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023