শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রমজান শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল : পবিত্র রমজান মাসের প্রথম দিন কবে হবে, জানিয়ে দিল সৌদি আরব। শুক্রবার দেশটি জানায়, আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। এই প্রথম দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চাঁদ দেখেছে। এদিকে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রমজান মাস শুরু হবে আগামী রোববার (২ মার্চ) থেকে। আজ শনিবার মালয়েশিয়ায় হবে শাবান মাসের ৩০তম দিন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ‘কিপারস অব দ্য রুলার্স সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ টেলিভিশনে দেওয়া সরাসরি ভাষণে রমজানের তারিখ ঘোষণা দেন। ওমানে রোজা শুরু শনিবার। এর আগে ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতেও রোববার (২ মার্চ) থেকে শুরু হবে রোজা। ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। তবে অস্ট্রেলিয়ায় আজ শনিবার থেকেই রমজান শুরু হতে যাচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা রমজান শুরুর ঘোষণা দেয়। ফিলিপাইনে প্রথম রোজা হবে রোববার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023