শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শিবগঞ্জে মান্নাকে ঢুকতে না দেওয়ার ঘোষণা বিএনপি-জামায়াতের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল : উপজেলার আইন-শৃঙ্খলা সভায় এ ঘোষণা দিয়ে তারা সভা ‘বর্জন’ করে বেরিয়ে যান। মান্নাকে শিবগঞ্জে ঢুকতে না দেওয়ার ঘোষণা বিএনপি-জামায়াতের। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে তার নির্বাচনি এলাকা শিবগঞ্জ উপজেলায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি এবং জামায়াতের নেতারা।
মঙ্গলবার উপজেলার আইন-শৃঙ্খলা সভায় এই ঘোষণা দিয়ে তারা সভা ‘বর্জন’ করে বেরিয়ে যান। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য শাহাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় শিবগঞ্জ উপজেলা যুবদল সহসভাপতি রনি মিয়ার বাড়িতে হাতবোমা হামলার প্রতিবাদে ও হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান বিএনপি নেতা মীর শাহে আলম। এই হামলার জন্য নাগরিক ঐক্যের নেতাকর্মীদের দায়ী করে তিনি বলেন, হামলার বিচার না হওয়া পর্যন্ত মান্নাকে শিবগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। একইসঙ্গে বিএনপি ও জামায়াত প্রশাসনকে কোন ধরণের সহায়তা করবে না, প্রশাসনের সভায়ও আর যোগ দেবে না। তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রনির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে জামায়াতকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। নাগরিক ঐক্যের যাকেই পাওয়া যাবে তাকেই ধরে থানায় সোপর্দ করা হবে। তিনি বক্তব্য শেষ করেই সভায় উপস্থিত সবাইকে নিয়ে সভা বয়কট করে বের হয়ে যান। এর আগে শুক্রবার প্রথম প্রহরে শিবগঞ্জ উপজেলা চত্বরের শহীদ মিনারে ফুল দেওয়ার সময় উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় নাগরিক ঐক্যের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার বাদী হয়ে বিএনপি সভাপতি মীর শাহে আলম ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবকে আসামি করে ৩০ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অভিযোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023