শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক’র চার্জশিট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল : বগুড়া পৌরসভার সাবেক প্যানেল ও সাবেক বিএনপি নেতা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে চার্জশীট দাখিল করেছে। পরিমল চন্দ্র দাস শহরের চেলোপাড়ার পরেশ চন্দ্র দাসের ছেলে।
সূত্র জানায়, জ্ঞাত আয় উৎস বর্হিভূত ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ১৪৮ টাকা মুল্যমানের সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে অভিযুক্ত করে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে। সূত্রের খবর, ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে অভিযুক্ত পরিমল চন্দ্র দাসের প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। এর প্রেক্ষিতে পরিমল চন্দ্র দাস ২০২৩ সালের ৩০ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। অভিযোগগুলো অনুসন্ধানের পরে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদি হয়ে ২০২৩ সালের ১০ ডিসেম্বর তৎকালীন বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড’র কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে আসামি করে জেলা কর্যালয়ে এই মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023