শিরোনাম :
বগুড়ায় বাস দুর্ঘটনায় জামায়াতের শোক কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’ বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল নন্দীগ্রামের স্কুলছাত্রের বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত :আহত ১৪ শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখা এ দিবসটি উদযাপন করে। সংস্থার বগুড়ার সভাপতি সার্জেন্ট এ কে এম আজাদ মিয়া (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর জন্য আজ এই দিনটি আংকার ও গৌরবময়। ৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষনা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনিও একজন সেনা বাহিনীর সদস্য ছিলেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সবসময় কাজ করছেন। সংকটময় মুহুর্তে দেশের মানুষের পাশে থাকেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনেও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরাও মিছিল ও সমাবেশ করেছে। অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা এ কিউ এম ডিসেন্ট আহম্মেদ সুমন, ধ্রুপদী বিল্ডার্স এন্ড প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান কর্নেল (অবঃ) মোঃ জগলুল আহসান, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান (অবঃ)। বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য (অবঃ) বীর মুক্তিযোদ্ধা এ কে এম রশীদ, সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সার্জেন্ট মোহাম্মাদ খোরশেদ আলম (অবঃ), সাংগঠনিক সম্পাদক ল্যান্স কর্পোরাল মোঃ আনোয়ার হোসেন (অবঃ), বগুড়ার ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, সোলায়মান আলী, শাহজাহান আলী আকন্দ, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন দুলাল (অবঃ), সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল বাতেন (অবঃ), সদর উপজেলার সভাপতি সার্জেন্ট এ বি এম রেজাউল করিম হিমু (অবঃ), সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আজাদুল হক আজাদ (অবঃ) প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023