শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বগুড়ায় দুর্বৃত্তের ছুড়িকাঘাতে এক শিক্ষার্থী খুন

বিশেষ প্রতিনিধি, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বগুড়ায় আলী হোসেন সৌরভ (১৯) নামে টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থী খুন হয়েছে। শনিবার (২ অক্টোবর) রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। নিহত সৌরভ সদরের ঠেঙ্গামারা তালুকদার পাড়ার আব্দুল মোমিন সাকিদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, খুন হওয়ার ঘণ্টাখানেক আগে ৩টি মোটরসাইকেল যোগে সৌরভের কতিপয় বন্ধু তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
বগুড়া সদর থানার ওসি এসএ মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দু’জন অজ্ঞাত যুবক সৌরভের মরদেহ নিয়ে টিএমএসএস হাসপাতালে যায়। এরপর মরদেহ হাসপাতালে রেখে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। তিনি আরও বলেন, সৌরভের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথা থেতলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, গাছের ডাল বা রড জাতীয় কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। এছাড়া তার পায়ের আঙুলে ছেচড়িয়ে নিয়ে যাওয়ার মতো চিহ্ন রয়েছে। তিনি বলেন, সৌরভকে হত্যার পর সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে অপপ্রচার চালায় হত্যাকারীরা। পরে আঘাতের ধরন এবং ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য সৌরভের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে খুনিদের শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।
সৌরভের এক সহপাঠি জানান, রাত সাড়ে ১০দিকে সৌরভ ঠেঙ্গামারায় একটি দোকানে বসেছিল। এসময় দুই যুবক এসে তাকে ডেকে নিয়ে যায়। কিন্তু এর আধাঘন্টা পর একজন সৌরভের স্বজনদের ফোন দিয়ে জানান, সৌরভ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। টিএমএসএস হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার জানান, রাত পৌনে ১২ টার দিকে মৃত অবস্থায় সৌরভকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তিনি জানান, তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023