শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

আগামী সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে: রেজাউল করিম বাদশা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দুরে রাখতে বিভিন্ন মিথ্যা মামলাগুলো নিষ্পত্তি না করে অযথায় ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষোয় আছে। শেখ হাসিনার পতন হলেও তার দোসররা বিএনপির বিরুদ্ধে বিভিন্নমূখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। যেকোন মূল্যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবে এবং আগামী সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে- ইনশাল্লাহ্ ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে গাবতলী পৌর বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক এমপি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এ কে এম মাহবুবুর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।
পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক হিরু, মাফতুন আহম্মেদ খান, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, ভিপি খায়রুল বাসার, জাহিদুল ইসলাম হেলাল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ খান সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা শ্রমিকদলের সভাপতি আ: ওয়াদুদ, জেলা মহিলাদলের সম্পাদক নাজমা আকতার প্রমুখ। এ সময় গাবতলী পৌর বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান, মতিউর রহমান মতি, আফছার আলী মিজু, আবু হাসনাত সাহিন, এস্কেন্দার আলী ময়না, আ: গফুর শাহ্, মাহবুব হাসান নিভা, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023