শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

গাবতলীতে পুকুরে বিষ প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া দক্ষিণপাড়া গ্রামে।
জানা গেছে, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৎস্যচাষী আব্দুল মজিদ টুকু ৩বিঘা জমির পুকুরে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছে। গত ২৯শে অক্টোবর দিবাগত রাতে কে বা কাহারা ওই পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। যার কারণে পুকুরের সব মরে ভেসে উঠেছে। এতে করে প্রায় ৫/৬লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। তিনি নিরুপায় হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ। মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ জানান, পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে। যার কারণেই পুকুর সমস্ত মাছ এবং জলজ প্রাণীও মারা যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে থানার ওসি আশিক ইকবাল বলেন, এ সংক্রান্ত অভিযোগ এখনও পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023