শিরোনাম :
বগুড়ায় বাস দুর্ঘটনায় জামায়াতের শোক কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’ বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল নন্দীগ্রামের স্কুলছাত্রের বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত :আহত ১৪ শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত

গাবতলীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে ভাইকে হত্যা

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

বগুড়ার গাবতলীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে মোবাস্বীর হোসেন (১২) নামের এক কিশোর খুন হয়েছে। স্থানীয় লোকজন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত মোবাশ্বিরের চাচাতো ভাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায়) গাবতলী উপজেলার নারুয়ামালা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ঐ গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
জানা যায়, কিশোর মোবাস্বীর স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক নাবিল হোসেন (১৮) একই গ্রামের সেলিম হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন চাচাতো ভাই মোবাস্বীর তার চাচাতো ভাই নাবিলের মোবাইল ফোনে গেম খেলছিল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাবিল একটি ধারালো বার্মিজ চাকু দিয়ে মোবাস্বীরকে জবাই করে হত্যা করে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন হত্যাকারী নাবিলকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, জেঠাত ভাই নাবিল, তার চাচাতো ছোট ভাই মোবাস্বীরকে জবাই করে হত্যা করেছে। হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023