শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

রুহুল আমিন গাজী’র রোগ মুক্তি কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ও দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার রুহুল আমিন গাজীর রোগ মুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বাদ জোহর বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি মোঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাবেক নির্বাহী সদস্য এফ শাহজাহান ও সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কারাম আজাদ ও রাহাত রিটু, দৈনিক সংগ্রামের বগুড়া অফিস প্রধান মোস্তফা মোঘল, সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান কোয়েল, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023