শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর নিহত আহত ৬

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে মারপিট ও ছুরিকাঘাতে মো: রিয়াদ (১৫) নামের কিশোর হয়েছে। এ ঘটনায় ৬ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সিয়াম (২৬) নামের যুবক বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ শুক্রবার বিকেলে বগুড়া সদরের কৈচড় স্কুল মাঠে এ ঘটনা ঘটে। ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো: রিয়াদ কৈচড় মধ্যপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও আহত সিয়াম মালগ্রাম উত্তরপাড়া এলাকার মঞ্জুর আলীর ছেলে। বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই লালন জানান, গতকাল শুক্রবার কৈচড় স্কুল মাঠে সদরের মালগ্রাম ও কৈচড় গ্রামের মধ্যে ফুটবল খেলা ছিল। প্রচুর দর্শকের উপস্থিতিতে প্রথমার্ধে মালগ্রামের ফুটবল দল এক গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দর্শকদের মাঝে হট্রগোল বাধে এবং তার মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রুপ নেয়। এ সময় ছুরিকাঘাতে একজনসহ মোট ৬ জন আহত হন। আহতদের মধ্যে রিয়াদ ও সিয়ামকে উদ্ধার করে  বগুড়া শজিমেক হাসপাতারে ভর্তি করার পর রাত সাড়ে ৮ টার দিকে রিয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023