শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

সংস্কার-নির্বাচনের প্রয়োজনে যতদিন থাকার থাকবে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪

জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকার ততদিন অন্তর্বর্তী সরকার থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ আগস্ট) সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এ সরকারের মেয়াদের বিষয় জানতে চাইলে এ উপদেষ্টা বলেন, ‘মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। ‌দুটি জিনিস আপনারা মাথায় রাখবেন দয়া করে- রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এ দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়।

তিনি বলেন, ‘আমরা অতীতে দেখেছি পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণকে নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি। এসব প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষ আছেন। কিন্তু সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য প্রতিষ্ঠানগুলো আতঙ্কে পরিণত হয়েছিল।

আসিফ নজরুল বলেন, ‘এগুলোর সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে। সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকার কথা ততদিন আমরা থাকবো। বেশিও না কমও না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023