শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : ডোনাল্ড লু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪

জলবায়ু পরিবর্তনের অভিযোজন মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

বুধবার সকালে গুলশানের ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্র সরকার ও একটি বেসরকারি ব্যাংকর মধ্যে জলবায়ু পরিবর্তনের অভিযোজন খাতে অ্যাওয়ার্ড প্রদানের এক সমঝোতা স্মারক সই হয়। তাতে স্বাক্ষর করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইস্টার্ন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।

সেখানে ডোনাল্ড লু বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত ও বাংলাদেশকে সহযোগিতা করতেই যুক্তরাষ্ট্র সরকারের এই কার্যক্রম। অভিযোজন খাতে কাজ করা ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাকে এই স্মারক নিশ্চয়ই অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, অভিযোজন খাতে সিভিল সোসাইটির কার্যক্রম বাড়ানো এবং পরিবেশ ও সামাজিক বিষয়গুলো তুলে আসবে এর মাধ্যমে। বাংলাদেশের সঙ্গে জলবায়ুবিষয়ক সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কাজ করা ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থার জন্য এই স্মারক প্রদান কার্যক্রম শুরু হলো এ বছর থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023