শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

মার্কিন স্যাংশন-ভিসানীতি কেয়ার করি না: কাদের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মার্কিন স্যাংশন, ভিসানীতি সরকার কেয়ার করে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি।’

মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছেন- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। ওনাদের রুটিন আসা আসবে, যাবে। তিনি বলেন, ‘তারা (বিএনপি) কী করছে না করছে জানি না। তারা ওপরে ওপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কী করে- সেটা তো বলা মুশকিল।’

‘তিনি (ডোনাল্ড লু) একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও না। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন! তার প্রয়োজনে তিনি এসেছেন, তাদের এজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে। সেটা তারা করতে এসেছেন, আমরা দাওয়াত করে কাউকে আনছি না।’ বলে সেতুমন্ত্রী।

তিনি নির্বাচনের আগে এসেছিলেন, তখন ভিসানীতি, স্যাংশনের বিষয় ছিল। এখন আবার আসলেন- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো ধরনের স্যাংশন, ভিসানীতি- এগুলো কেয়ার করি না।

রাজনৈতিকভাবে তার সফরকে কীভাবে দেখছেন- জবাবে তিনি মন্ত্রী বলেন, ‘বললাম তো, আমরা কেয়ার করি না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023