শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় বকেয়া পাওনার দাবিতে কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছেন।

আজ সোমবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধ নিহত

কেয়া নিট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই দিচ্ছি বলেও দিচ্ছে না। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন।

তবে, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া বলেন, শ্রমিকদের কেবল ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান এই কর্মকর্তা। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কোনাবাড়ী থানা পুলিশ, সিটিএসবি ও শিল্প পুলিশ।

উল্লেখ্য, ওই প্রতিষ্ঠানে প্রায় আট হাজার শ্রমিক কর্মরত আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023