শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঈদের আগেই শ্রমিকদের বেতন দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

এতে সাড়া দিয়ে মালিকপক্ষ সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন বলেও আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।

আজ বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৭৭তম সভা চলাকালীন প্রতিমন্ত্রী সংবাদিকদের এসব জানান।

তিনি বলেন, “সভায় বেতন, বোনাস, ছুটি, ছাঁটাইসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মালিকপক্ষকে বলা হয়েছে, বিভিন্ন খাতের শ্রমিকদের ছুটি কোনোভাবেই সরকারি ছুটির কম হবে না। ছুটি দিতে হবে কারখানার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এমনকি কোনো কারখানা লে অফ করা যাবে না।”

নজরুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা আশা করছি, বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের রাস্তায় নামতে হবে না। ঈদের ছুটির আগেই সকল সেক্টরের শ্রমিক বেতন-বোনাস পেয়ে যাবেন।

বৈঠকে তৈরি পোশাকসহ অন্যান্য খাতের মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023