শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চল রেলের ১১ হাজার টিকিট বিক্রি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। বিক্রি শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চল রেলের ১১ হাজার টিকিট বিক্রি শেষ হয়েছে।

রোববার (২৪ মার্চ) বেলা পৌনে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিটগুলো বিক্রি শুরু হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে প্রায় ১৬ হাজার আসন সংখ্যা ছিল। সর্বশেষ সাড়ে ১০টায় যে তথ্য পেয়েছি তাতে ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। এই ১১ হাজার টিকিট নেওয়ার জন্য সকাল সাড়ে ৮টায় প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে।

তিনি আরও বলেন, আজ ৩ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে। এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে। এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতের জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023